বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে দূর্বৃত্তের আগুনে একটি দুগ্ধ খামারের ১৬টি গরু দগ্ধ হয়েছে। এর মধ্যে একটি গরু মারা গেছে। এছাড়া বেশ কিছু গাভী আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বুধবার (০১ মার্চ) গভীর রাতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের নাজমুল আলম রুবেলের মালিকানাধীন শেখ ডেইরি ফার্মে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিকের। তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি খামার মালিক রুবেল।
ক্ষতিগ্রস্থ খামার মালিক নাজমুল আলম রুবেল (৩৭) চাপাতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। রুবেল দীর্ঘদিন কোরিয়া ছিলেন। কোরিয়া থেকে দেশে ফিরে গরুর ফার্ম করেন। তার ফার্মে প্রতিদিন ৯০ লিটার দুধ উৎপাদন হত। মিল্ক ভিটা কোম্পানিকে তিনি দুধ সরবরাহ করতেন।
এদিকে গরুর ফার্মে আগুনের খবর পেয়ে বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন প্রানি সম্পদ বিভাগ খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমানসহ প্রানি সম্পদ বিভাগের কর্মকর্তাগণ।
প্রাণি সম্পদ বিভাগ বাগেরহাটের মাঠকর্মী তারিক হোসেন বলেন, খবর শুনে আমরা উর্দ্ধোতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থলে পৌছে দগ্ধ গরু গুলোকে সেবা প্রদান করি। বেশিরভাগ গরুগুলোর শ্বাস নালীসহ শরীরের বিভিন্ন স্থান আক্রান্ত হয়েছে।
ক্ষতিগ্রস্থ খামার মালিক নাজমুল আলম রুবেল বলেন, গরু গুলো ফার্মে ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাত ১১টার দিকে কুকুরের ডাকা ডাকিতে আমাদের ঘুম ভেঙ্গে যায়। পরে গোয়ালে এসে গরুর দড়ি খুলে দিয়ে বাইরে বের করার চেষ্টা করি। ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষনে সবগুলো গরুই আগুনে দগ্ধ হয়। পরে একটি গরু মারা যায়। পরিকল্পিতভাবে পূর্ব শত্রæতার জেরে আমাদের গোয়ালে আগুন দেওয়া হয়েছে। তদন্ত পূর্বক সুষ্ঠ বিচার দাবি করেন প্রবাস ফেরত এই উদ্যোক্তা।
তিনি আরও বলেন, গরু গুলো আক্রান্ত হয়ে আমার প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল। নিস্ব হয়ে গেলাম।
নাজমুল আলম রুবেলের বাবা রুহুল আমিন বলেন, ছেলে বিদেশ থেকে ফিরে আসলে ব্যাংক ঋণ নিয়ে তাকে খামার করে দিয়েছিলাম। গরুগুলো আক্রান্ত হয়ে আমরাতো নিঃস্ব হয়ে গেলাম। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেন এই বৃদ্ধ বাবা।
খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমান বলেন, বিভিন্ন বয়সের ১৬টি গরু আক্রান্ত হয়েছে। একটি গরু মারা গেছে। কয়েকটি গরুর শতভাগ চামড়া পুড়ে গেছে। ভ্যাটেনারি সার্জনসহ আমরা সবাই মিলে আক্রান্ত গরুর চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেছি। আক্রান্ত গরু গুলোর সার্বিক খোজ খবর নেওয়া হচ্ছে।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে দুর্বৃত্তের আগুন দগ্ধ ১৬ গরু, মৃত ১
-
Md.Liton - আপডেট টাইম : 01:44:24 am, Friday, 3 March 2023
- 135 বার
জনপ্রিয় সংবাদ












