Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বাকপ্রতিবন্ধী যুবক ও গৃহপরিচারিকার লাশ উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:05:09 pm, Saturday, 4 March 2023
  • 219 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় বন্ধ ঘর থেকে রুহুল আমিন আকন (৪২) নামে বাকপ্রতিবন্ধী ও মোরেলগঞ্জে বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে দুই উপজেলায় থেকে উদ্ধারকৃত লাশ দুটির ময়না তদন্ত বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে সম্পন্ন হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, শুক্রবার দিবাগত রাতে শরণখোলা উপজেলার রাজাপুর বাজার সংলগ্ন আজাদ সেপাইর ভাড়া বাড়ির ভিতর থেকে বন্ধ করা একটি ঘর থেকে বাকপ্রতিবন্ধী রুহুল আমিন আকনের লাশ উদ্ধার করে পুলিশ। দুদিন ধরে কোন খোঁজ না পেয়ে তার ভাই ভাড়ার বাসায় এস ঘরটি ভিতর থেকে পেয়ে ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘরের মধ্যে ঘরের মধ্যে পড়ে থাকা রুহুল আমিনের লাশ দেখতে পেয়ে সুরাতহাল করে মংয়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়। বাকপ্রতিবন্ধী রুহুল আমীন মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের রুস্তর আলী আকনের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির বাগানের গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গৃহপরিচারিকার হাওয়া বেগমের (৬০) লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার বাদুরতলা গ্রামের স্বামী পরিত্যাক্তা হাওয়া বেগম ৩ দিন পূর্বে ওই কাউন্সিলরের বাড়িতে ২ হাজার টাকা বেতনে গৃহপরিচারিকার কাজে যোগ দেয়। শুক্রবার রাতে খাবার সময় তাকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন একপর্যায়ে ঘরের বাইরে বাগানে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পান হাওয়া বেগমকে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এঘটনায় শরণখোলা ও মোরেলগঞ্জ থানায় দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। বাকপ্রতিবন্ধী যুবক ও গৃহপরিচারিকা নারীর লাশের ময়না তদন্তে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা সম্ভব হবে বলেও জানান জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বাকপ্রতিবন্ধী যুবক ও গৃহপরিচারিকার লাশ উদ্ধার

আপডেট টাইম : 07:05:09 pm, Saturday, 4 March 2023