Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

আমদানি রফতানিতে বহুমুখী চ্যালেঞ্জ

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:10:08 pm, Wednesday, 29 July 2020
  • 327 বার

করোনার প্রভাবে দেশের আমদানি-রফতানি বাণিজ্য বহুমুখী চ্যালেঞ্জে পড়েছে। করোনার প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলায় চাহিদার পরও পণ্য আমদানি করা যাচ্ছে না। একই কারণে রফতানিও বাধাগ্রস্ত হচ্ছে। এতে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিছু অপরিহার্য পণ্যের দাম বেড়েছে। বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডও। করোনার কারণে বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে স্থবির থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্য বেশি এমন দেশগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড এখনও পুরোপুরি চালু হয়নি। এতে বাধাগ্রস্ত হচ্ছে বাণিজ্য। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমদানি-রফতানি বাণিজ্য এককভাবে কোনো দেশের ওপর নির্ভরশীল নয়। একাধিক দেশ এর সঙ্গে সম্পৃক্ত। ফলে বাংলাদেশের এককভাবে এখানে তেমন কিছু করার নেই। কেননা বাংলাদেশ যেসব দেশে পণ্য রফতানি বা আমদানি করে ওইসব দেশ এখনও করোনার থাবা থেকে মুক্ত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

আমদানি রফতানিতে বহুমুখী চ্যালেঞ্জ

আপডেট টাইম : 12:10:08 pm, Wednesday, 29 July 2020