Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

খুনের হুমকির অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে!

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:21:27 pm, Wednesday, 8 March 2023
  • 100 বার

আমার ডেস্ক:গত মাসে শেষ হয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস। এবারের সিজনে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন বিজেপি নেত্রী অর্চনা গৌতম। তবে বিগ বসের ঘর থেকে বেরিয়েও দর্শকদের বিনোদন জুগিয়েছেন নেত্রী। আর এবার খোদ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সহকারীর বিরুদ্ধেই খুনের হুমকির অভিযোগ করে বসলেন অর্চনা!

মীরাটের বিজেপি নেত্রী অর্চনা মঙ্গলবার (৭ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জানান যে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। আর এই হুমকির ঘটনায় তাঁর অভিযোগের তীর সরাসরি কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর দিকেই। খুনের অভিযোগের পাশাপাশি তার জাত নিয়েও কটূক্তি করা হয়েছে বলে জানান এই বিগ বস প্রতিযোগী।

প্রসঙ্গত, অর্চনা যত দিন বিগ বসের ঘরে ছিলেন তত দিন তার নির্বাচনী প্রচারসহ অন্যান্য কাজ সামলাতেন নেত্রীর বাবা গৌতম বুদ্ধ। এবার অর্চনাকে হুমকির ঘটনায়ও সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে তাকে। মঙ্গলবার বিকেলে প্রিয়াঙ্কার ব্যক্তিগত সহকারী সন্দ্বীপ সিংয়ের বিরুদ্ধে মীরাটের পত্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। নেত্রীর বাবার করা এই অভিযোগে বলা হয়েছে, তার মেয়েকে জাত নিয়ে অশালীন কটূক্তি করা হয়েছে এবং খুনের হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

এদিকে অর্চনা বলেছেন, ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল অর্চনার। সেই অনুযায়ী প্রিয়াঙ্কার সহকারী সন্দ্বীপ সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হয় বিজেপি নেত্রীর পক্ষ থেকে। কিন্তু সহযোগিতার বদলে দুর্ব্যবহার পান বলে অভিযোগ বিগ বস প্রতিযোগীর। এরপর ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগরে দেন অর্চনা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

খুনের হুমকির অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে!

আপডেট টাইম : 06:21:27 pm, Wednesday, 8 March 2023