Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাজারে গিয়ে ছবি একে প্রতিবাদ জানালেন ভাবনা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:32:29 pm, Wednesday, 8 March 2023
  • 145 বার

আমার ডেস্ক:‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’—নারী দিবস উপলক্ষে এই বার্তা দিয়েছিল একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান। এ নিয়ে বেশ তর্ক-বিতর্ক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পক্ষে বিপক্ষে অনেকেই নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এবার এর প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ভাবনা লেখেন, ‘বাসার বাজার সামলাই না, বাজারে গিয়ে ছবি আঁকি।’ ছবিগুলোতে ভাবনাকে একটি বাজারে ছবি আঁকতে দেখা যায়।

বাজারে গিয়ে ভাবনার আঁকা ছবিটিতে একটি ‘পদ্মফুলের ওপর একজন অন্তঃসত্ত্বা নারী’র অবয়ব দেখা যায়। এর মাধ্যমে নারীর সৌন্দর্য এবং মাতৃত্ব ফুটিয়ে তুলতে চেয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোতে অনেকেই মন্তব্য জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘সময়োপযোগী প্রতিবাদ। অনেক অনেক শুভকামনা আপু।’ আরেকজন লেখেন, ‘অসাধারণ উদ্যোগ।’

উল্লেখ্য, অভিনেত্রী ভাবনা চিত্রশিল্প, কবি ও নৃত্যশিল্পী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি একটি পোয়েট্রিক্যাল ফিল্ম উপহার দিয়েছেন তিনি।

যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ভাবনা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাজারে গিয়ে ছবি একে প্রতিবাদ জানালেন ভাবনা

আপডেট টাইম : 07:32:29 pm, Wednesday, 8 March 2023