নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে টাটা ফুড এ্যান্ড কনজুমার নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী শহীদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রোহান সরকার ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। পরীক্ষাগার (ল্যাব) ছাড়া বাড়িতে কোমল পানীয় (ট্যাংক) তৈরি এবং কেমিকেল ক্রয়ের রশীদ না থাকার অপরাধে এই জরিমানা করা হয়। সেই সাথে আগামী তিন মাস কারখানা বন্ধ রেখে ল্যাব স্থাপন করে পন্য তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। টাটা ফুড এ্যান্ড কনজুমার নামের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় টাটা নামে ট্যাংক, স্যালাইন ও বিভিন্ন প্রকার জুস উৎপাদন ও বাজারজাত করতেন।
সহকারি কমিশনার রোহান সরকার বলেন, টাটা ফুড এ্যান্ড কনজুমার ফ্যাক্টরীর মালিক নিজ বাড়িতে একটি ম্যাশিন বসিয়ে এসব পন্য উৎপাদন ও বাজারজাত করতেন। পন্যের গুনগত মান পরীক্ষার জন্য তার কোন ল্যাব নেই। তিনি যেসব কেমিকেল ব্যবহার করতেন, তা ক্রয়েরও কোন রশীদ ছিল না। এসব কারণে ফ্যাক্টরীর ম্যানেজার মোহাম্মদ আতিক শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আগামী তিন মাসের মধ্যে ল্যাব স্থাপন করে ফ্যাক্টরী পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে তার ফ্যাক্টরীতে উৎপাদন বন্ধ থাকবে। ভেজাল খাদ্যপন্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ল্যাব ছাড়াই কোমল পানীয় তৈরি, ২৫ হাজার টাকা জরিমানা
-
Md.Liton - আপডেট টাইম : 05:43:00 pm, Saturday, 11 March 2023
- 120 বার
জনপ্রিয় সংবাদ












