Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এজলাসে বিয়ে করে, সন্তানের স্বীকৃতি দিয়ে ধর্ষণের মামলা থেকে রেহাই

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:51:33 am, Tuesday, 14 March 2023
  • 155 বার

খুলনা প্রতিনিধি:খুলনায় বাদীকে বিয়ে ও সন্তানের স্বীকৃতি দিয়ে ধর্ষণের মামলা থেকে মুক্তি মিলল মো. রাজু নামে এক যুবকের। আজ সোমবার খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৩ এর বিচারক আ. সালাম খানের আদালত এজলাসে এ বিয়ে সম্পন্ন হয়।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ বলেন, ‘এ মামলায় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে এসে আসামি রাজু ওই নারীকে বিয়ে এবং তার ১৫ মাস বয়সী সন্তানের ভরণপোষণ দেওয়ার অঙ্গীকার করেন। তার কথামতে আদালত আজ বিয়ের জন্য দিন ধার্য করে। সকালে আদালত এজলাসে উভয় পরিবারের সম্মতিতে কাজি ডেকে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। পরে আদালত রাজুকে এ মামলা থেকে অব্যাহতি দেন।’

মামলার বিবরণ থেকে জানা যায়, নির্যাতিত ওই নারী স্বামী পরিত্যক্তা ছিলেন। ২০২০ সালের ১৬ আগস্ট মো. রাজু (৩৮) নামে ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।পরে তারা নগরীর লবণচরা থানাধীন প্রত্যাশা আবাসিক এলাকার একটি বাড়িতে স্বামী–স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন। একপর্যায়ে ওই নারী সন্তান সম্ভবা হয়ে পড়েন। এরপর রাজুকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। রাজু ওই নারীকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করেন।

এ ঘটনায় ওই নারী ২০২১ সালের ২০ জুন খুলনার লবণচরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজুকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় রাজুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এজলাসে বিয়ে করে, সন্তানের স্বীকৃতি দিয়ে ধর্ষণের মামলা থেকে রেহাই

আপডেট টাইম : 12:51:33 am, Tuesday, 14 March 2023