Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

হজের খরচ কমাতে অ্যাটর্নি জেনারেলকে উদ্যোগ নিতে বলেছেন হাইকোর্ট

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:33:06 am, Thursday, 16 March 2023
  • 174 বার

আমার ডেস্ক:চলতি বছরের ঘোষিত হজের খরচ কমাতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে উদ্যোগ নিতে বলেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের শুনানিতে বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। পরে আদালত রিট আবেদনটি এক সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার রাখেন।

শুনানিতে আদালত বলেন, আমাদের দেশের বেশির ভাগ মানুষই মধ্যবিত্ত। মুসলিম হিসেবে সবারই ইচ্ছে থাকে হজ করার। সে সুযোগটা সরকারের বিবেচনা করা উচিত। আর কেবল সৌদি এয়ার লাইনস এবং বাংলাদেশ বিমানকে কেন এই সুযোগ দেওয়া হচ্ছে এমন প্রশ্ন তোলেন হাইকোর্ট। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা সৌদি থেকে নির্ধারণ করা। অন্য বিমান চাইলেও পারবে না।’

আদালত বলেন, ‘সরকার চাইলে তো ভ্যাট–ট্যাক্স কমিয়ে নিতে পারে।’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হজের জন্য আলাদা করে কিছু থাকে না। বাইরে গেলে যা দিতে হয় সেটা কমন।’ আদালত বলেন, ‘সরকার চাইলে একটি সার্কুলার ইস্যু করেও করতে পারে।’
এর আগে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। এতে বলা হয়, ডলারের দাম বৃদ্ধি, বিমান ভাড়া বৃদ্ধি, বাসা ভাড়া ও মোয়াল্লেম ফি বাড়ায় হজ প্যাকেজের মূল্য বাড়ানো হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন গাজী মো. মহসীন। সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী আশরাফ–উজ–জামান। এর আগে গত ৬ মার্চ চলতি মৌসুমে নির্ধারণ করা হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে কমিয়ে ৪ লাখ টাকা পুনর্নির্ধারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। জবাব না পেয়ে রিট করেন আশরাফ–উজ–জামান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

হজের খরচ কমাতে অ্যাটর্নি জেনারেলকে উদ্যোগ নিতে বলেছেন হাইকোর্ট

আপডেট টাইম : 01:33:06 am, Thursday, 16 March 2023