Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলায় ড্রেজারের পাখা পরিস্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:13:52 am, Sunday, 19 March 2023
  • 132 বার

মোংলা ‍প্রতিনিধি:মোংলা বন্দরে একটি ড্রেজারে কাজ করা অবস্থায় দূর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম নাঈম দেওয়ান (২৮)। বাড়ী মুন্সিগঞ্জ জেলায়। শনিবার (১৮ মার্চ) বিকেলে বন্দরের ৫ নম্বর জেটি সংলগ্ন পশুর নদীতে এ দূর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় ওই ড্রেজারের পাখায় জড়িয়ে থাকা নাঈমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মিরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ষ্টেশন কর্মকর্তা মো: আরদেশ আলী বলেন, মোংলা বন্দরের জেটিতে ভাড়ায় নিয়োজিত এ জেড কোম্পানির ‘সিএসডি বোখারি’ ড্রেজারে কাজ করতো নাঈম নামে এক শ্রমিক। শনিবার বিকেলে ওই ড্রেজারের পাখা পরিস্কার করার সময় হঠাৎ তার ওপর পাখাটি খুলে পড়লে নদীতে ছিটকে পড়ে সে। পরে অনেক খোঁজ চালিয়েও সন্ধান মেলেনি তার। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টায় জানানো হলে নিখোঁজ নাঈমকে উদ্ধারে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৮টায় ড্রেজারের পাখায় জাড়ানো অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করে তারা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন ড্রেজারের শ্রমিকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলায় ড্রেজারের পাখা পরিস্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : 01:13:52 am, Sunday, 19 March 2023