বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাষা গ্রামে ১৪৪ ধারা উপেক্ষা করে কবরস্থানের জমি জোর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪কচুয়া উপজেলার ভাষা মৌজার এস এ ৩৬ নং খতিয়ানের ৫০৫ নং দাগের ১.৪৩ একর রেকর্ডীয় মালিকানাধীন জমির মধ্যে .১৭ একর জমি মোঃ মাহমুদ মল্লিক(৭০) ও হেমায়েত মল্লিক(৬৫) বাস্তু বাড়ি, বাগান ও পারিবারিক কবরস্থান রয়েছে। কিন্তু সুচতুর প্রতিপক্ষ লোভের বশবর্তী হয়ে দীর্ঘ দীন যাবত জমি জোর পূর্বক দখলের ষড়যন্ত্রে লিপ্ত থাকে। খবর পেয়ে হেমায়েত মল্লিক ও তার বড় ভাই মাহমুদ মল্লিক বাদী হয়ে বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফেীজদারী কার্যবিধি ১৪৪ ধারায় মৃত আশ্রাফ মল্লিকের দুই পুত্র এহিয়া মল্লিক,হানিফ মল্লিক,আনসার মল্লিক ও তার পুত্র এছিন মল্লিক ,হারুন শেখের পুত্র সাইদুর শেখ এর বিপক্ষে ৬৮৫/২২ নং মামলা দায়ের করেন। আদালত মাহমুদ মল্লিকদের অনুকুলে রায় ডিগ্রি প্রদান করে। আদেশে বলা হয়, উচ্চ আদালতে স্বত্বের বিরোধ নিস্পত্তির জন্য দেঃ ২৬০/২২ নং মকোদ্দমা চলমান থাকাকালীন যে যে অবস্থায় ভোগ দখলে আছে সে সেই অবস্থায় ভোগ দখল করবে। কিন্তু সুচতুর এহিয়া মল্লিক ও তার লোকজন আইন কানুনের তোয়াক্কা না করে বৃহস্পতিবার ভোরে কু-ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ওই কবরস্থানের জমিতে দেওয়াল নির্মাণ করতে থাকে। এ সময়ে মাহমুদ মল্লিক জমি রক্ষা করতে ৯৯৯ এ কল দিলে তাৎক্ষনিক কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আদালতে মামলা চলমান থানায় দুই পক্ষ যে যে অবস্থায় ভোগ দখল করছে তাকে সে অবস্থায় ভোগ দখল করতে বলা হয়েছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে কবর স্থানের জায়গা দখল চেষ্টার অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 03:28:43 pm, Saturday, 8 April 2023
- 160 বার
জনপ্রিয় সংবাদ











