Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

তাপপ্রবাহের তীব্রতা কমতে শুরু করছে

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:03:55 am, Wednesday, 19 April 2023
  • 126 বার

আমার ডেস্ক:সারাদেশে তীব্র তাপপ্রবাহে দুর্বিসহ উঠেছে জনজীবন। রাজশাহী ও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা। রাজধানী ঢাকাতেও গত শনিবার ১৯৬৫ সালের পর সবচেয়ে বেশি গরম পড়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের তীব্রতা কমতে শুরু করেছে।

আবহাওয়া অফিস বলছে, ঢাকার তাপমাত্রা আরও কমেছে। আর সর্বোচ্চ তাপমাত্রাও কমে অতি তীব্র থেকে তীব্রতে নেমে এসেছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মঙ্গলবার (১৮ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ঈশ্বরদীতে ওঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম।

আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯ এপ্রিল থেকে ঢাকা, চট্টগ্রাম, ময়মরনসিংহ, সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ২০ এপ্রিলের পর তাপপ্রবাহ আর কমবে। তবে একেবারে চলে তা নয়। হয়তো মৃদু তাপপ্রবাহ থাকবে। সেসঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ২১, ২২ এপ্রিলের দিকে দেশের বেশিভাগ স্থানে বৃষ্টি হতে পারে। ২৩ এপ্রিলে থেকে দেশেই বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। তবে সেটা একটানা নয়। গত চার এপ্রিলে থেকে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। ১৭ এপ্রিল এসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

তাপপ্রবাহের তীব্রতা কমতে শুরু করছে

আপডেট টাইম : 03:03:55 am, Wednesday, 19 April 2023