Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঈদের এক পাঞ্জাবির দাম ৭৯ হাজার টাকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:43:27 am, Sunday, 23 April 2023
  • 113 বার

আমার ডেস্ক:ধনী–দরিদ্র সবারই নতুন পাঞ্জাবি গায়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার একটি চেষ্টা থাকে। ঈদ সামনে রেখে তাই পাঞ্জাবির তুমুল বেচাবিক্রি হয়। স্বল্প আয়ের মানুষের জন্য কম টাকার পাঞ্জাবির পসরা সাজিয়ে বসেন দোকানিরা, তেমনি ধনী ব্যক্তিদের জন্য দামি পাঞ্জাবি নিয়ে আসে ফ্যাশন ব্র্যান্ডগুলো।

এবারও ঈদ উপলক্ষে হরেক রকমের পাঞ্জাবি এসেছে। একেকটির দাম একেক রকম। কাপড়ের মধ্যেও আছে বিস্তর ফারাক। রাজধানীতে পোশাকের বিভিন্ন শোরুম ঘুরে একটিতে এমন একটি পাঞ্জাবি পাওয়া গেল, যেটির দাম ৭৯ হাজার টাকা। রাজধানীর গুলশান-১ নম্বরে ফ্যাশন ডিজাইন ব্র্যান্ড ভাসাবির শোরুমে দেখা মিলল ‘সবচেয়ে দামি’ এই পাঞ্জাবির। পলিনোজ জর্জেটের ওপর সূক্ষ্ম সেলাইয়ে জামদানির নকশা করা এই পাঞ্জাবি মাত্র একটি আনা হয়েছে। ‘আরোগ’ নামের একটি ব্র্যান্ডের জন্য এই পাঞ্জাবি তৈরি করা হয়েছে ভারতে। পাঞ্জাবির গায়ে থাকা মূল্য ৭৫ হাজার টাকা। তবে এর সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ করলে এটির মোট দাম দাঁড়ায় ৭৯ হাজার টাকা।

ভাসাবির সেলস এক্সিকিউটিভ ফরিদ আহমেদ জানালেন, ২০ থেকে ২৫ হাজার টাকা দামের পাঞ্জাবি বেশি বিক্রি হয়েছে এবার। ১০টি ‘এক্সক্লুসিভ’ পাঞ্জাবি আনা হয়েছে। সেগুলোর দাম ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে। এর মধ্যে ৬৮ হাজার আর ৪৫ হাজার টাকার দুটি পাঞ্জাবি বিক্রি হয়েছে। এক্সক্লুসিভ আটটির মধ্যে সবচেয়ে বেশি দামি এই পাঞ্জাবিটি।

৭৯ হাজার টাকা দামের আরোগ ব্র্যান্ডের পাঞ্জাবিটির পাশেই রাখা ছিল মনোজ আগারওয়ালের ডিজাইন করা আরেকটি পাঞ্জাবি। অফ হোয়াইট রঙের চিজ কটনের কাপড়ে গলায়, কলারে জামদানির নকশা করা এই পাঞ্জাবির দাম প্রায় ৪৮ হাজার টাকা।

ফরিদ আহমেদ বললেন, এ ধরনের পাঞ্জাবি একটি করে আনার কারণ দুটি। যাতে একই রকম পাঞ্জাবি দুজন ক্রেতার কাছে না পৌঁছায়। কেউ না কিনলে ক্ষতির পরিমাণ যেন বেশি না হয়।মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঈদের এক পাঞ্জাবির দাম ৭৯ হাজার টাকা

আপডেট টাইম : 01:43:27 am, Sunday, 23 April 2023