Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাট সরকারী পিসি কলেজ থেকে পাচারের সময় ইটবোঝাই ট্রাক জব্দ

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:23:46 pm, Sunday, 7 May 2023
  • 125 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সরকারি পিসি কলেজের হিন্দু হোস্টেলের ভিতর থেকে একটি ইট বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার (০৫ মে) বিকেল ৩টায় হোস্টেলের একটি টিনসেড ভবনের পুরোনো ইট বোঝাইয়ের সময় পুলিশকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

জানাযায়, সম্প্রতি হিন্দু হোস্টেলের অভ্যন্তরে থাকা একটি টিনসেড ভবন ভাঙা হয়েছে। ওই জায়গায় দুটো কক্ষ করার জন্য সরকারি বরাদ্দ এসেছে। কক্ষের কাজ যাতে দ্রুত হয় এজন্য কলেজের কিছু ছাত্র টিনসেড ভবনের নিচে থাকা ইটগুলো কয়েকদিন ধরে উঠাচ্ছিল। শুক্রবার বিকেলে প্রায় ২ থেকে ৩ হাজার ইট বোঝাই করা হয়েছিল ট্রাকটিতে। ধারণা করা হচ্ছে ইটগুলো গোপনে কেউ বিক্রি করে দিচ্ছিল, তবে, কে বা কারা এই ইট বিক্রি বা পাচারের চেষ্টা করছিল তা কিছু জানাযায়নি।

পিসি কলেজ থেকে ইটবোঝাই ট্রাক জব্দ

কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ আলম ফরাজী বলেন, কলেজ হোস্টেলের অভ্যন্তর থেকে ট্রাকে পুরাতন ইট বোঝাই করে নিয়ে যাচ্ছিল দূবৃত্তরা। আমরা তাৎক্ষনিকভাবে পুলিশকে খবর দেই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে, পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট সরকারী পিসি কলেজ থেকে পাচারের সময় ইটবোঝাই ট্রাক জব্দ

আপডেট টাইম : 05:23:46 pm, Sunday, 7 May 2023