বাগেরহাট প্রতিনিধি:সারা দেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে বাগেরহাট জেলা যুবলীগ। শনিবার সকালে শহরের রেল রোড়ে দলীয় কার্যালয় থেকে প্রথমে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় শান্তি সমাবেশ করে জেলা যুবলীগ।
শান্তি সমাবেশে অন্রান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, যুবলীগ নেতা শাহ নেওয়াজ মোল্লা দোলন, লিটন সরকার, মুন্সি তানজিল হোসেন, কাজী জাহিদ সরোয়ার টিটুসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেল হয়েছে, দেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামাত দেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টির পায়ঁতারা করছে। এই শান্তি সমাবেশের মধ্য দিয়ে যুবলীগ সারা দেশে রাজ পথে থেকে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেবে।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে যুবলীগের মিছিল ও শান্তি সমাবেশ
-
Md.Liton - আপডেট টাইম : 06:18:25 pm, Saturday, 20 May 2023
- 96 বার
জনপ্রিয় সংবাদ












