Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সিগারেটে ৪০ শতাংশ মানুষের ডায়াবেটিস!

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:39:35 am, Tuesday, 23 May 2023
  • 269 বার

আমার ডেস্ক:সিগারেটের কারণে ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা ব‌লেন, ধূমপানে আসক্ত ডায়াবেটিস রোগীদের শারীরিক জটিলতার পাশাপাশি অকাল মৃত্যুর ঝুঁকিও বে‌শি। যা একটি দেশের স্বাস্থ্যসেবা ও সামাজিক অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে।সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট (এইস) আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব তথ্য জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর সাবস্ট্যান্স ইউজ রিসার্চের (সিশুর) হেড অফ লনজিটিউডিনাল রিসার্চ ডা. ফারহানা হাসিন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) তথ্যমতে, সিগারেটের কারণে ৩০/৪০ শতাংশ মানুষের টাইপ-২ ডায়াবেটিস দেখা দেয়। একবার ডায়াবেটিস হয়ে গেলে যদি কেউ ধূমপান করে, সেটি আরও ভয়ঙ্কর। কারণ ডায়াবেটিস একটি মেটাবলিক ডিজঅর্ডার। শরীরের এমন কোনো অঙ্গ নেই যেখানে ডায়াবেটিস প্রভাব ফেলে না।

অনুষ্ঠানে জানা‌নো হয়, ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ শীর্ষ দশটি দেশের একটি। দে‌শে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশে ২০২১ সালে ৩১ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ২০৪৫ সালের মধ্যে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হবে বলে অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ধূমপানের ক্ষতি সম্পর্কে এখন সচেতন না হলে ডায়াবেটিসসহ বি‌ভিন্ন রোগ প্রতি‌রোধ চ‌্যা‌লেঞ্জ হ‌বে।

এইসের হেলথ স্পেশালিস্ট ডা. আস-সাবা হোসেনের পরিচালনায় প্যানেল আলোচনায় অংশ নেন এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিচালক শামস মো. এনাম, সিশুরের হেড অফ লনজিটিউডিনাল রিসার্চ ডা. ফারহানা হাসিন, স্টেইট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগের প্রধান প্রফেসার ডক্টর হাসনাত এম আলমগীর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফায়াজুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলোজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. শাহজামাল খান, এসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্টের হেড অব রিসার্চ আসিফ মঈনুর চৌধুরী, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্টের প্রেসিডেন্ট পারভীন এস হুদা। স্বাগত বক্তব‌্য দেন এইসের নির্বাহী পরিচালক তানভীর হোসেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সিগারেটে ৪০ শতাংশ মানুষের ডায়াবেটিস!

আপডেট টাইম : 01:39:35 am, Tuesday, 23 May 2023