বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলা উপজেলায় গাছের নিচে চাপা পড়ে জাফর হাওলাদার (৪৫) নামের এক কাতার প্রবাসির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। কাতার প্রবাসি জাফর হাওলাদার ছুটি নিয়ে তিন মাস আগে বাড়িতে এসেছিলেন। মৃত জাফর হাওলাদারের এক ছেলে ও মেয়ে রয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, উপজেলার কদমতলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে কাতার প্রবাসি জাফর হাওলাদার ছুটি নিয়ে তিন মাস আগে বাড়িতে আসেন। মঙ্গলবার দুপুরে জাফর হাওলাদার শ্রমিক হিসেবে পাশের বাড়ির একটি চাম্বল গাছ কেটে দিতে যান। গাছ কাটার শেষ পর্যায়ে দড়ি দিয়ে টান দিলে মুহুর্তেই তিনি গাছটির নীচে চাপা পড়েন। দ্রæত শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে কাতার থেকে ৬ মাসের ছুটি নিয়ে বাড়ীতে আসছিল। ছুটির মধ্যেও তিনি এলাকায় শ্রমিকের কাজ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে কোন অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে গাছ চাপা পড়ে প্রবাসির মৃত্যু
-
Md.Liton - আপডেট টাইম : 06:31:25 pm, Tuesday, 4 July 2023
- 154 বার
জনপ্রিয় সংবাদ












