বাগেরহাট প্রতিনিধি:খুলনায় তারুণ্যের সমাবেশ উপলক্ষে বাগেরহাটে মত বিনিময় ও প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।শনিবার (১৫ জুলাই ) দুপুর ১২ টায় বাগেরহাট জেলা বিএনপি অফিসে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা যুবদলের সহ সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ন-সাধারন সম্পাদক মাসুমূল হক, শাহা-আলম চৌধুরী, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহম্মেদ মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাগেরহাট পৌর যুবদলের সদস্য সচিব ওমর আলী মুন্না। এসময় আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, সাবেক যুবদলের সাধারন সম্পাদক আওয়ুব আলী মোল্লা বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাজ্জাত হোসাইন, পৌর যুবদলের আহবায়ক জসিম সরদার,সদর থানা আহবায়ক ফেরদাঊস আলী বাবু,সদস্য সচিব সহিদুল ইসলাম,কচুয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ন সভাপতি মসিউর রহমান মুক্ত,রামপাল থানা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউর হক, ফকিরহাট থানা যুবদলের যুগ্ন আহবায়ক ফেরদাউস শেখ, সাইফুল ইসলাম, মিঠুন রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাসুমূল হক বলেন, ‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’—স্লোগানে ইতিমধ্যে চারটি তারুণ্যের সমাবেশ শেষ হয়েছে। ১৭ জুলাই খুলনায় পঞ্চম সমাবেশ হবে। আর ২২ জুলাই ঢাকার শেষ সমাবেশ থেকে অবৈধ সরকারকে বিদায় নিতে বাধ্য করা হবে। সব বাধা বিপত্তি, হুমকি, অপপ্রচার, গুজব, আতঙ্ক, প্রতিবন্ধকতা মোকাবিলা করে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে যেকোনো মূল্যে ১৭ জুলাই খুলনায় বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে হবে। সমাবেশে যাওয়ার পথে বাধা আসলেই প্রতিহত করতে হবে। বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে সুন্দর ও সুশৃঙ্খল একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার ও আহবান জানান তিনি।
Md.Liton 











