নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে রং মিশ্রিত পানিতে ভিজিয়ে মাছ বিক্রির অপরাধের তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কেবি ও ফতেপুর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অর্থদন্ড প্রদান করেন।
তিনি বলেন, মূল্য তালিকা না থাকা ও মাছে রং মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৩ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রং মেশানো মাছগুলো নষ্ট করা হয়েছে।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, এর আগেও মাছে রং মেশানোর অপরাধে একাধিক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মাছে রং মেশানোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগনকে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে রং দিয়ে মাছ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা
-
Md.Liton - আপডেট টাইম : 05:57:20 pm, Wednesday, 6 September 2023
- 148 বার
জনপ্রিয় সংবাদ












