Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, অর্ধলক্ষ টাকা জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:44:28 pm, Tuesday, 12 September 2023
  • 137 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় ভ্যাজাল আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে তাছলিমা বেগম নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের নাগের বাজার এলাকায় ওই ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।

অনুমোদনহীন কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, বিভিন্ন দামি ব্রান্ডের প্যাকেটে অস্বাস্থ্যকর আইসক্রিম প্যাকেট করে বাজারজাত করার অপরাধে এই জরিমানা করা হয়। সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না নেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আইসক্রিম কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমান আইসক্রিম ও পেপসি গাড়ির চাপায় পিস্ট করে ধ্বংস করা হয়।

সরেজমিনে দেখা যায়, বাগেরহাট শহরের স্টেডিয়ামের পিছনে একটি টিনসেড ঘরে অবস্থিত কারখানাটির কোন নাম নেই। ভেতরে কয়েকটি ফ্রিজ, পানির ট্যাংকি ও বেশকিছু মেশিনারিজ। পানির ট্যাংকিতে ময়লাযুক্ত পানি। এখান থেকেই প্রতিদিন ভোরে জেলার বিভিন্ন এলাকায় ভ্যান ও অন্যান্য গাড়িতে করে আইসক্রিম পাঠানো হয়।

ওই ঘর থেকে কিছুদূরে জালঘর নামের আরেকটি ঘরে বিপুল পরিমান আইসক্রিম থাকলেও, ব্যবসায়ী তাছলিমা বেগম ওই ঘরের তালা খুলতে রাজি হননি। পরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর তালা ভেঙ্গে সেখানে বিপুল পরিমান আইসক্রিম পাওয়া যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, অর্ধলক্ষ টাকা জরিমানা

আপডেট টাইম : 05:44:28 pm, Tuesday, 12 September 2023