Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ইয়াবা পাচারের অভিযোগ!

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:19:16 am, Saturday, 15 August 2020
  • 420 বার

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকারে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবা পাচারের অভিযোগে ফিরোজ আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, “সকালে গোপনসূত্রে খবর  পেয়ে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৮,৪০০ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও মাদক বিক্রয়ের নগদ ৯,২৩০ টাকা জব্দ করা হয়।”

গ্রেফতার মো. ফিরোজ আলম লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন খন্দকারপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়  প্রাইভেটকার চালিয়ে কক্সবাজার থেকে আসছিল। গ্রেফতারকৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে প্রাইভেটকারে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল বলেও জানান তিনি।

র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে সে আরও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ইয়াবা পাচারের অভিযোগ!

আপডেট টাইম : 01:19:16 am, Saturday, 15 August 2020