Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বিয়ে করলেন ৩৮ ইঞ্চি’র আব্বাস

আব্বাস-সোনিয়ার বিবাহ সম্পন্ন, বৌ-ভাতের আয়োজন করবে এলাকাবাসী

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:12:16 pm, Saturday, 4 November 2023
  • 150 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের রামপাল উপজেলার জন্ম থেকে খর্বাকার বর্তমান ৩ ফুট ২ ইঞ্চি আকৃতির ডিগ্রী পড়ুয়া আব্বাস আলী শেখের (২৫) বিবাহ সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে আব্বাসের বিবাহ সম্পন্ন করা হয়।

এলাকাবাসী জানায়, আব্বাস আলী খর্বাকৃতির হওয়ায় এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাকে সকলেই ভালবাসে। হতদরিদ্র ভ্যানচালক মোক্তার শেখের ছেলে আব্বাস আলী শেখ উচ্চতায় মাত্র ৩ ফুট ২ ইঞ্চি। তার বাড়ি রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের স্বর্ণার মাঠ এলাকায়। তিনি বর্তমানে রামপাল সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র। শারীরিক গঠনে খর্বাকৃতির হলেও লেখাপড়ায় বাঁধা হয়নি তার। স্থানীয় শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে আব্বাস এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন তিনি। এরপর রামপাল সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হয়ে এইসএসসি পাস করেন। একই কলেজে ডিগ্রি ১ম বর্ষে ভর্তি হন। দরিদ্রভ্যান চালক পিতা মোক্তার শেখ সামান্য একখণ্ড জমিতে বসবাস করেন। ছেলেকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন। তার পরিবারসহ সকলেই আশা করতেন আব্বাসকে তার মতো একজন পাত্রীর সাথে বিয়ে দিবেন। আব্বাসও বিয়ে করতে আগ্রহী হন। এরপর পাত্রী দেখা শুরু হয়। এক পর্যায়ে খুলনার ডাকবাংলো এলাকায় তারই অনুরূপ পাত্রীর সন্ধান পাওয়া যায়। কথা শুরু হয় দুই পরিবারের সাথে। অবশেষে তাদের রেজিষ্ট্রি কাবিনে বিবাহ হয়। এদিকে আব্বাসের বিবাহ উপলক্ষে এলাকাবাসীর সহযোগিতায় তাদের বাড়িতে সপ্তাহব্যাপী বাদ্যবাজনা বাজিয়ে অনুষ্ঠান করা হয়। এবং শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে খুলনায় কনের বাড়িতে গিয়ে যথানিয়মে বৌ সোনিয়াকে নিয়ে আসা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন আব্বাসের বিবাহ অনুষ্ঠানে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলমসহ রামপাল প্রেসক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত হন।
আব্বাস-সোনিয়ার বিবাহ সম্পন্ন

এখন গ্রামবাসী আব্বাস ও সোনিয়ার বিবাহত্তোর বৌ-ভাতের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন নবদম্পতি আব্বাস-সোনিয়ার জন্য সকলের দোয়া চেয়েছেন তার পরিবার।

পাশাপাশি আব্বাসের একটি সরকারি চাকরির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এলাকার সংসদ সদস্য (এমপি) বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মেধাবী আব্বাস সরকারি চাকরি পেলে সেখানেও মেধার স্বাক্ষর রাখতে পারবে বলে এলাকবাসী মন্তব্য করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিয়ে করলেন ৩৮ ইঞ্চি’র আব্বাস

আব্বাস-সোনিয়ার বিবাহ সম্পন্ন, বৌ-ভাতের আয়োজন করবে এলাকাবাসী

আপডেট টাইম : 04:12:16 pm, Saturday, 4 November 2023