Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বিদেশি শ্রমিক নিয়োগে বাধা তুলে নিচ্ছে মালয়েশিয়া

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:27:09 am, Saturday, 15 August 2020
  • 436 বার

গত জুলাইয়ে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে দেয় দেশটি 

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগের ওপর দেওয়া  বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। ফলে বাংলাদেশি শ্রমিকসহ বিশ্বের অন্যান্য দেশের শ্রমিকদের দেশটিতে কাজ ফিরে পেতে আর কোনও বাধা রইলো না।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সিদ্ধান্তের বিষয়টি দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এর আগে, গত জুলাইয়ে বিদেশি শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া সীমিত করার ঘোষণা দেয় দেশটি। করোনাভাইরাসের কারণে নিজ দেশের শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় এ সিদ্ধান্ত নেয় তারা।

মন্ত্রণালয়টির দেওয়া তথ্যানুযায়ী, করোনা মহামারির কারণে দেশটির ৬৭,০০০ শ্রমিক ও দেশটিতে কর্মরত ৪,৭০০ বিদেশি শ্রমিক কাজ হারায়।

মানবসম্পদমন্ত্রী সারাভানান মুরুগান এক বিবৃতিতে বলেন, দেশটির শিল্প মালিকরা পর্যাপ্ত কর্মী পাচ্ছেন না জানিয়ে বিদেশি শ্রমিক নিয়োগের জন্য দেশটির সরকারের কাছে আবেদন করেছেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

যদিও শিল্প মালিকদের আগে নিজ দেশের  নাগরিকদের আগে নিয়োগে আহ্বান জানিয়েছেন, প্রয়োজনের ভিত্তিতে যেন বিদেশি শ্রমিকদের পুনর্নিয়োগ করা হয়, সে বিষয়েও  অনুরোধ করেন  তিনি।

প্রসঙ্গত, দেশটির সরকারি হিসেব অনুযায়ী ২১ লাখ বৈধ বিদেশি শ্রমিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বিদেশি শ্রমিক নিয়োগে বাধা তুলে নিচ্ছে মালয়েশিয়া

আপডেট টাইম : 01:27:09 am, Saturday, 15 August 2020