Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বঙ্গবন্ধুর ছাত্রত্ব পুনরুদ্ধার উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:32:07 am, Saturday, 15 August 2020
  • 458 বার

অবমুক্ত করা টিকিট, খাম ও ডাটা কার্ড শনিবার থেকে রাজধানীর জিপিওতে পাওয়া যাবে। পরে সেগুলো দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাক ঘরে মিলবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব পুনরুদ্ধার উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগে ১০ টাকা মূল্যের ডাকটিকিট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৪ আগস্ট) তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার ৬১ বছর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সিদ্ধান্তে ২০১০ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব ফিরিয়ে দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৪৯ সালে বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্তকে “অগণতান্ত্রিক ও অন্যায়” বলে অভিহিত করে।

এদিকে, প্রধানমন্ত্রী ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৯০ টাকার মূল্যের ১৮টি ডাকটিকিটের একটি সেট, ১০ ও ১০০ টাকা মূল্যের দুটি উদ্বোধনী খাম এবং একটি ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেছেন।

এছাড়াও প্রধানমন্ত্রী ২০২০ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে যথাক্রমে দুটি পৃথক ১০ টাকার ডাকটিকিট, দুটি ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম এবং দুটি ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক শুদ্ধংশু শেখর ভদ্র উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোস্তফা জব্বার বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক জীবনের ১০০ ছবি নিয়ে তৈরি স্মারক ডাকটিকিট একটি বিশেষ অ্যালবাম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

তিনি গত ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০ টাকার একটি স্যুভেনির শিট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডাটা কার্ড হস্তান্তর করেন।

অবমুক্ত করা টিকিট, খাম ও ডাটা কার্ড শনিবার থেকে রাজধানীর জিপিওতে পাওয়া যাবে। পরে সেগুলো দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাক ঘরে মিলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বঙ্গবন্ধুর ছাত্রত্ব পুনরুদ্ধার উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত

আপডেট টাইম : 01:32:07 am, Saturday, 15 August 2020