Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ধাক্কা মেরে পাশে সরিয়ে দেওয়া মোস্তাফিজকে ৮ বছর পর কাছে টেনে নিলেন ধোনি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:39:46 pm, Wednesday, 20 December 2023
  • 265 বার

আমার ডেক্স:২০১৫ সালের বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেই সিরিজেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের। সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত ৭৯ রানে হেরে গিয়েছিল। সেই ম্যাচে ৯.১ ওভার বল করে ৫০ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দিয়েছেন তরুণ পেসার মোস্তাফিজ।

সেই ম্যাচে ব্যাটিংয়ের একপর্যায়ে রান নিতে গিয়ে তার সঙ্গে ধাক্কা লেগে যায় ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। সেই ধাক্কায় হাল্কা ইনজুরিতে মাঠের বাইরে চলে যেতে হয় মোস্তাফিজকে। অবশ্য পুনরায় মাঠে ফিরে ৫ বলে ৩ উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দিতে কার্যকরী ভূমিকা রেখেছিলেন।

সেই ধাক্কা নিয়ে অনেকেই বলেছেন, ধোনি ইচ্ছা করেই মোস্তাফিজকে ধাক্কা মেরেছেন। কারণ দল পরাজয়ের পথে থাকায় তিনি হতাশায় ভুগছিলেন। এ ঘটনা নিয়ে সেই সময় প্রচুর আলোচনাও হয়েছিল। বিশেষ করে ‘ক্যাপ্টেন কুল’ এমন কাজ করতে পারেন, সেটা ক্রিকেটবোদ্ধাদের ধারণার বাইরে ছিল। সেই ঘটনায় ধোনির ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানাও করা হয়েছিল।

সেই ঘটনার পর ভারতীয় গণমাধ্যমগুলো ধোনির তীব্র সমালোচনা করেছিল। দ্য টাইমস অব ইন্ডিয়া লিখেছিল- ‘এটা অবশ্যই অখেলোয়াড়োচিত একটি আচরণ।’

আনন্দবাজার পত্রিকা লিখেছিল- ‘মোস্তাফিজকে ধাক্কা দিয়েছিলেন ধোনি, আর মোস্তাফিজুর ফিরে এসে ভারতকেই ম্যাচ থেকে ধাক্কা মেরে বের করে দিলেন।’

সেই ধাক্কার ৮ বছর পর বাংলাদেশ দলের তারকা পেসারকে এবার বুকে টেনে নিলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের আসন্ন ১৭তম আসরের নিলাম হয়ে গেল গতকাল মঙ্গলবার। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতেই দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ধাক্কা মেরে পাশে সরিয়ে দেওয়া মোস্তাফিজকে ৮ বছর পর কাছে টেনে নিলেন ধোনি

আপডেট টাইম : 06:39:46 pm, Wednesday, 20 December 2023