নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে বাস চাপায় সাবেক পৌর কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনি (৬০) নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট-খুলনা মহাসড়কের লখপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার এবং চাপা দেওয়া বাসটিকে জব্দ করেছে পুলিশ।নিহত মনিরুজ্জামান মনি বাগেরহাট শহরের সরুই এলাকার মোঃ নুর মোহাম্মাদ মল্লিকের ছেলে। তিনি বাগেরহাট পৌরসভার-৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত মনি ভাড়ার মোটরসাইকেলে খুলনা যাচ্ছিলেন। লখপুর এলাকায় পৌছালে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়েছেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। চাপা দেওয়া বাসটিকে আটক করা হয়েছে।
এদিকে পৌর বিএনপির এই নেতার মৃত্যুতে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সাবেক সভাপতি এমএ সালামসহ নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বাস চাপায় সাবেক পৌর কাউন্সিলর মনি নিহত
-
Md.Liton - আপডেট টাইম : 01:36:40 pm, Sunday, 24 December 2023
- 148 বার
জনপ্রিয় সংবাদ












