নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট-১ (চিতলমারী, মোলাহাট ও ফকিরহাট) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শেখ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি রাজনীতি থেকে এখন জঙ্গিবাদের সাথে যুক্ত হয়েছে। বিএনপিতে যারা ভাল ও সামাজিক মানুষ, তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়ে উন্নয়নের পক্ষে কাজ করছেন। কারণ তারা বুঝে গেছে তাদের ভাগ্যের পরিবর্তন শেখ হাসিনাই করেন। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের মোলাহাট উপজেলা সদরে গনসংযোগ শেষে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার এলাকাবাসীর জন্য উন্নয়নের জন্য সার্বিক চেষ্টা করে যাচ্ছি। যতদিন বেচে আছি ততদিন এলাকাবাসীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বর্ষীয়ান এই নেতা।
তিনি বলেন, এবার আমার নির্বাচনী এলাকায় মানুষ স্বতস্ফুর্তভাবে ভোট দিবেন। সাধারণ মানুষ এই ভোটকে উপভোগ করছেন। আশাকরি সকল ভোট কেন্দ্রে শতভাগ ভোটার তাদের ভোটাদিকার প্রয়োগ করবেন।
এদিন নোতকর্মীদের সাথে নিয়ে মোলাহাট উপজেলার চৌরাস্তা, থানার মোড়, হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন শেখ হেলাল উদ্দিন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বিএনপি রাজনীতি থেকে এখন জঙ্গিবাদের সাথে যুক্ত হয়েছে-শেখ হেলাল
-
Md.Liton - আপডেট টাইম : 12:41:17 am, Thursday, 28 December 2023
- 176 বার
জনপ্রিয় সংবাদ












