Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

নৌকার প্রচারণায় বাধা, দুইজনকে জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:57:51 am, Wednesday, 27 December 2023
  • 190 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে নৌকা প্রতীকের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ায় বিবেক কির্ত্তুনীয়া (৬৫) ও আল আমিন খান (২৭) নামের দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী এ জরিমানার আদেশ দেন। এসময় আল আমিনের কাছ থেকে ২০০০ টাকা ও বিবেক কির্ত্তুনীয়ার কাছ থেকে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অর্থদন্ডাদেশপ্রাপ্ত বিবেক কির্ত্তুনীয়া সদর ইউনিয়নের পুরাতন কালশিরা গ্রামের মধুসূদন কির্ত্তুনীয়ার ছেলে ও আল আমিন খান চরপাড়া গ্রামের মো. মুজিবর খানের ছেলে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং অফিসার মো. আসমত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কালশিরা গ্রামের বদর শেখের বাড়ির সামনে রাস্তার উপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দীনের নৌকা প্রতীকের মাইকিং চলছিল। এসময় চরপাড়া গ্রামের আল আমিন খান, জাফর সরদারের ছেলে মাসুম সরদার, ঠান্ডা গাজীর ছেলে জসিম গাজী ও বিবেক কির্ত্তুনীয়া প্রচারণায় বাধা প্রদান করেন। পরে লোকজন বিবেক কির্ত্তুনীয়া ও আল আমিনকে আটক করে। এসময় বাকি দুইজন দৌঁড়ে পালিয়ে যায়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরামুল হোসেন বলেন, ‘নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বর্তমানে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. আসমত হোসেন বলেন, ‘এটা রাজনৈতিক কোন ঘটনা নয়। নির্বাচনি বিধি লঙ্ঘনের দায়ে বিবেক কির্ত্তুনীয়া ও আল আমিন খানকে অর্থদন্ডাদেশ দেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

নৌকার প্রচারণায় বাধা, দুইজনকে জরিমানা

আপডেট টাইম : 01:57:51 am, Wednesday, 27 December 2023