Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

লোহিত সাগরে জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা জাপানের

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:41:07 pm, Wednesday, 17 January 2024
  • 191 বার

আমার ডেক্স:অন্যান্য প্রধান প্রধান শিপিং কোম্পানিগুলোর সাথে জাপানী শিপিং ফার্ম নিপ্পন ইউসেনও লোহিত সাগরে তাদের জাহাজ চলাচল স্থগিত করেছে। অতি গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজে ক্রমাগত হুতি বিদ্রোহীদের হামলার কারণে তাদের এ সিদ্ধান্ত। বুধবার এনওয়াইকে শিপিং লাইনের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। মুখপাত্র বলেন, ‘আমরা লোহিত সাগরের মধ্য দিয়ে চলাচলকারী সমস্ত জাহাজের ন্যাভিগেশন স্থগিত করেছি।’ ‘ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার’ লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। খবর রয়টার্স’র।

বিদ্রোহীদের হামলার জবাবে শুক্রবার থেকে মার্কিন ও ব্রিটিশ বাহিনী হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের অভ্যন্তরে বেশ কয়েকটি স্থাপনায় বোমাবর্ষণ করছে। হুতি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট শিপিং লাইনগুলোকে টার্গেট করে হামলা করছে।

এ পরিস্থিতিতে ইসরাইল-হামাস যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। লোহিত সাগর বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক বাণিজ্যিক অঞ্চল এবং এই বাণিজ্যিক রুটে এশিয়ান ও ইউরোপীয় বাজারের পণ্য পরিবহন এবং বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের ১২ শতাংশ পণ্য পরিবহন হয়ে থাকে।

বাণিজ্যিক জাহাজের বিকল্প পথে আফ্রিকার দক্ষিণ প্রান্তের চারপাশ ঘুরে পণ্য পরিবহনে আরও বেশি সময় লাগে এবং এটি আরও বেশি ব্যয়বহুলও।

অন্য দুইটি প্রধান জাপানি শিপিং ফার্ম- কাওয়াসাকি কিসেন ও মিৎসুই ওএসকে লাইনসও লোহিত সাগর দিয়ে তাদের জাহাজের নেভিগেশন স্থগিত করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

লোহিত সাগরে জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা জাপানের

আপডেট টাইম : 06:41:07 pm, Wednesday, 17 January 2024