Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাট কারাগারে এক হাজতির মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:25:12 am, Thursday, 7 March 2024
  • 296 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট জেলা কারাগারে থাকা মোঃ সেলিম শেখ (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। হাজতি মোঃ সেলিম শেখ মোরেলগঞ্জ উপজেলার কাঠালতলি এলাকার মোঃ হাসেম আলী শেখের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা ছিল। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি।
মোঃ সেলিম শেখের মেয়ে লাকি আক্তার বলেন, বাবা দুই বছর ধরে চট্টগ্রাম ছিলেন। মাস খানেক হয় বাড়িতে এসেছেন। মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ বাবাকে আটক করে। ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগার থেকে আমাদের জানিয়েছে হার্টএ্যাটাক করেছিল, তাতেই বাবার মৃত্যু হয়েছে। এখন আর কেউ বাবাকে গ্রেপ্তার করতে চাইবে না।
বাগেরহাট জেলা কারাগারের জেলার মোঃ আব্দুল্ল্যাহেল আল আমিন বলেন, মাদক মালায় কারাগারে মোঃ সেমিল শেখ হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে, সেখানে তার মৃত্যু হয়। তার স্বজনদের জানানো হয়েছে। তারা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
তবে মোঃ সেলিম শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন বাগেরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ। তিনি বলেন, রাতে মোঃ সেলিম শেখ নামের একজনকে কারারক্ষিরা মৃত অবস্থায় নিয়ে আসেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট কারাগারে এক হাজতির মৃত্যু

আপডেট টাইম : 01:25:12 am, Thursday, 7 March 2024