আমার ডেক্স:ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের নিয়ন্ত্রণ নিয়েছেন আন্দোলনকারীরা। রোববার দুপুর থেকে শিক্ষার্থীরা হলগুলো দখলে নেন। শুরুতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলসহ কয়েকটি হলের তালা ভেঙে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। এরপর অন্যান্য হলেও শিক্ষার্থীরা প্রবেশের চেষ্টা করলে তালা খুলে দেন নিরাপত্তারক্ষীরা। শুরুতে হলপাড়ার পাঁচটি হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এরপর একে একে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, এসএম হলসহ অন্য হলগুলোতেও প্রবেশ করেন তারা। তবে মেয়েদের কোনো হলে প্রবেশ করার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা জানান, তারা দিনভর আন্দোলন করবেন আর রাতে হলে অবস্থান করবেন। উল্লেখ্য, গত ১৭ই জুলাই অনির্দিষ্টকালের জন্য হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞাপন
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় হল বন্ধের সিদ্ধান্ত হয়।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নিয়ন্ত্রণ নিয়েছেন শিক্ষার্থীরা
-
Md.Liton - আপডেট টাইম : 06:39:07 pm, Sunday, 4 August 2024
- 118 বার
জনপ্রিয় সংবাদ












