Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে : ডা. জাহিদ

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:05:11 pm, Monday, 19 August 2024
  • 127 বার

আমার ডেক্স:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে, তবে এখনও গন্তব্য চূড়ান্ত হয়নি।গতকাল রোববার (১৮ আগস্ট) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপির এই নেতা।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমাদের দলের মহাসচিব ইতোমধ্যে এ বিষয়ে (খালেদাকে বিদেশে পাঠানো) নিয়ে কথা বলেছেন। এটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, তবে কোন দেশের কোন হাসপাতালে তাকে নেওয়া হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। তাই পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা শেষে তার চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা কেন্দ্র বেছে নেওয়া হবে।’

এর আগে গত শুক্রবার (১৬ আগস্ট) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে।

এর আগে চলতি বছরের ৮ জুলাই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ছয় দিন পর বিভিন্ন জটিলতা নিয়ে আবারও একই হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। তার আগে গত ২৩ জুন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার বুকে সফলভাবে পেসমেকার স্থাপন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে : ডা. জাহিদ

আপডেট টাইম : 01:05:11 pm, Monday, 19 August 2024