নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়নের ইউপি সদস্যের বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও মারপিটে গুরুতর আহত ইউপি সদস্যের ভাই মো. বাবুল বক্স (৪৭) নিহত হয়েছেন। হামলার পর ১৫ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মঙ্গলবার (২০ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ময়নাতদন্ত শেষে বুধবার (২১ আগস্ট ) সন্ধ্যায় চিংড়াখালী এলাকায় নিজ বাড়ীতে তার দাফন সম্পন্ন হয়েছে।নিহত বাবুল বক্স চিংড়াখালী ইউনিয়নের মুনসুর বক্সের ছেলে ও ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. বাদল বক্সের ভাই। ততার স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
নিহতের ছোট ভাই চিংড়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. বাদল বক্স বলেন, গত ৫ আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই দিন দিবাগত রাত পৌনে ১২ টার দিকে চরগোপালপুর আমার স্ত্রী সংরক্ষিত সদস্য জাহানারা বেগমের বাড়িতে স্বপন শিকদার, দুলাল ও আলালের নেতৃত্বে ৩৫-৪০ জনের একটি দূর্বৃত্ত দল পূর্বশত্রুতার জেরধরে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। হামলাকারীরা ঘরে থাকা স্বর্ণলংকার, নগদ টাকা, ৮৫ বস্তা সুপারীসহ প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। মুঠোফোনে খবর পেয়ে আমার বড় ভাই বাবুল বক্স আমাদের বাড়ীর দিকে আসতে শুরু করেন। হামলাকারীরা লুট করে ফেরার সময় পথেই বড় ভাই বাবুল বক্সকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর হাসপাতালে পরে তার অবস্থা আরও অবনতি হলে উন্নত চিকিৎর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে লাইভ সাপর্টে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে মারা যায়।
সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম বলেন, গভীর রাতে দুলাল বক্স এসে দরজা খুলতে বলে। দরজা না খুললে তারা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে লুটপাট চালায়। আমার ফোন পেয়ে ভাসুর বাবুল বক্স আমাদের বাড়ীর দিকে আসতেছিলেন। পথিমধ্যে হামলাকারীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আমাকে বাচাঁতে গিয়ে তিনি মারা গেলেন। হত্যাকারীদের বিচার চাই।
জাহানারা বেগম আরও বলেন, দুলালদের সাথে আমাদের কোন শত্রুতা নেই। তারা মূলত আমাদের বাড়ী লুট করতে এসেছিল। আগেও এলাকার অনেক মানুষের বাড়ী লুট করেছে। মারধর, হত্যা, লুট ও অগ্নিসংযোগের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজ্য সৃষ্টি করাই তাদের কাজ।
আসাদ বক্স নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, দুলাল ও তার লোকজন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকার পরিবর্তনের পরে অনেককে মারধর করেছে। বাবুল বক্সকে তো মেরেই ফেলল। বাবুল ভাল লোক ছিল, সে কোন রাজনীতির সাথে জরিত নয়। আমরা হামলক্রাীদের বিচার চাই।
অভিযুক্ত দুলালও একই এলাকার বাসিন্দা। সে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও, তার পদবী নির্দিষ্ট করে বলতে পারেননি স্থানীয়রা। হামলার পর থেকে গা ঢাকা দিয়েছেন দুলাল ও তার লোকজন।
বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বাবুল বক্স নামের এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি । তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আহত কৃষক বাবুলের মৃত্যু
-
Md.Liton - আপডেট টাইম : 07:55:46 am, Thursday, 22 August 2024
- 174 বার
জনপ্রিয় সংবাদ












