Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

যুবদল কর্মীর শরীর ঝলসে দিলেন বিএনপি নেতা

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:50:18 pm, Friday, 30 August 2024
  • 112 বার

মোংলা প্রতিনিধি:বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনায় গরম পানি ঢেলে যুবদল কর্মীর শরীর ঝলসে দিয়েছেন এক বিএনপি নেতা। শুধু শরীরই ঝলসে দেননি, বেধড়ক মারধর করে গুরুতর আহত করেছেন তাকে। আহত ওই যুবদল কর্মী এখন হাসপাতালে কাতরাচ্ছেন। থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ওই বিএনপি নেতার হুমকি-ধামকি ও ভয়ভীতিতে থানায় অভিযোগ দিতেও পারছেন না বলে দাবি আহতের পরিবারের।

আহত যুবদল কর্মী রতন হাওলাদারের (৩০) স্ত্রী তানিয়া বেগম জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট বাজার সংলগ্ন দোয়ারীজারা এলাকার যুবদল কর্মী রতন হাওলাদারের ওপর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতর্কিত হামলা চালান সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা এলাকার বিএনপি নেতা ফরিদ শেখ (৬০) ওরফে আগা ফরিদ গং। এ সময় ফরিদ ও তার ভাইপো সুজন (৩৮) ও ভাই রিয়াজ (৩৮) খোনকারেরবেড় এলাকার সবুরের চায়ের দোকানের চায়ের কেতলি এনে গরম পানি দিয়ে রতনের শরীর ঝলসে দেন। এতে রতন আর্তনাদ শুরু করলে তাকে বেধড়ক মারপিট করতে থাকেন ফরিদ গং।

নির্যাতনের এক পর্যায়ে রতন অজ্ঞান হয়ে পড়লে তারা মারধরে ক্ষ্যান্ত হন। পরে খবর পেয়ে তার পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এখন হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছেন টাইলস মিস্ত্রী রতন।

রতনের স্ত্রী তানিয়া বলেন, ফরিদ গংয়ের ভয়ে তারা থানায় অভিযোগও দিতে পারছেন না। আমার স্বামী বিএনপির এক পক্ষের সমর্থক ও ফরিদ গং অন্য পক্ষের সমর্থক। দলাদলি নিয়েই মূলত এ ঘটনা ঘটিয়েছে ফরিদ গং।

এ বিষয়ে বিএনপি নেতা ফরিদ শেখ বলেন, আমি, আমার ভাই ও ভাইপো কেউই রতনকে মারধর করিনি, স্থানীয় জনগণ তাকে মারধর করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

যুবদল কর্মীর শরীর ঝলসে দিলেন বিএনপি নেতা

আপডেট টাইম : 04:50:18 pm, Friday, 30 August 2024