নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাগেরহাটের নাগের বাজার এলাকার বাসিন্দা অনিক সাহাকে ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর)দুপুরে বাগেরহাট শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় জেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ের সামনে এই সংবর্ধানার আয়োজন করা হয়। এসময়, বাগেরহাট জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ, ছাত্রদল নেতা মেহেদি হাসান মুন্না, আব্দুল কাদের, শেখ সাগর মোঃ আলী তুহিন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বাগেরহাট জেলা ছাত্রদল,মোঃ রিয়াদ, সাবেক সভাপতি কাড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল, মোঃ রেদওয়ান কাদের, সাবেক সভাপতি যাত্রাপুর ইউনিয়ন ছাত্রদল, মোঃ আলামিন সাবেক সভাপতি ষাট গম্বুজ ইউনিয়ন ছাত্রদল, সৈকত হোসেন সাবেক সাধারণ সম্পাদক বনগ্রাম ইউনিয়ন ছাত্রদল, পারভেজ ফকির সাবেক সাংগঠনিক সম্পাদক বেমরতা ইউনিয়ন ছাত্রদল, মেহেদী হাসান সাবেক সভাপতি বেমরতা ইউনিয়ন ছাত্রদল, মোঃ নাবিল হাওলাদার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যাত্রাপুর ইউনিয়ন ছাত্রদল, নয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক যাত্রাপুর ইউনিয়ন ছাত্রদল। ছাত্রনেতা অনিক খান, সাব্বির, এ সবুর রনি, তৌফিক হাসান, সজীব, মোহাম্মদ সামি, শিহাব শেখ, রনি শেখসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলী সাদ্দাম আহমেদ দীপ জানান, জগন্নাত বিশ্ববিদ্যালয়ে মিছিলের সময় পুলিশের গুলিতে অনিকসাহা গুরুত্বর আহত হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে অনিকের গুরুত্বপূর্ণ বূমিকা রয়েছে। তাকে সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত।

অনিক সাহা বলেন, প্রথম থেকে আমরা সকল যৌক্তিক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। গুলিবিদ্ধ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে ছিলাম। এখন দেশ স্বাধীন হয়েছে। গুলি খাওয়ার কষ্ট আমি ভুলে গেছি।
অনিক সাহা জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। গেল ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে মিছিলের সময় গুলিবিদ্ধ হন তিনি।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রনেতাকে সংবর্ধনা
-
Md.Liton - আপডেট টাইম : 04:14:12 pm, Friday, 11 October 2024
- 120 বার
জনপ্রিয় সংবাদ












