নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ফখরুল হাসান।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে সভায় কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা, পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি বাবুল সরদার, কাচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার ফখরুল আলম সাহেব, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, সাংবাদিক আলী আকবর টুটুল, মাসুদুল হক, আকমল উদ্দিন সাখি, এসএস শোহান প্রমুখ।
সেমিনারে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনে ভোক্তাদের কিকি সুবিধার কথা বলা আছে, তারা কি বিষয়ে আইনের আশ্রয় নিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বাগেরহাটে ভোক্তা পর্যায়ে বিভিন্ন বাজারে কি ধরণের অনিয়ম রয়েছে সেসব উল্লেখ করা হয়। জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের পক্ষ থেকে এসব বিষয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেওয়া হয়।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে সচেতনামূলক সেমিনার
-
Md.Liton - আপডেট টাইম : 06:15:29 pm, Thursday, 17 October 2024
- 92 বার
জনপ্রিয় সংবাদ












