বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শামীম সরদার (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোডাউন আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাতে অপর ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত ট্রাকচালক শামীম সরদার মোড়েলগঞ্জ উপজেলার সিআরসি এলাকার রুস্তম সরদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ট্রাক দুটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Md.Liton 











