স্টাফ রিপোটার,বাগেরহাট
জেলার বিভিন্ন স্থান থেকে অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা বাগেরহাট শহরের ¯^াধীনতা উদ্যানে জড়ো হতে থাকেন। সবার মুখে আনন্দের ছাপ। দেখে বোঝার উপায় নেই, এদের মধ্যে কেউ কানে শোনে না, কেউ কথা বলতে পারেন না, আবার কারও ¯^াভাবিক বৃদ্ধি হয়নি, কেউ আবার বুদ্ধি প্রতিবন্ধী, কেউ বা আবার ঠিকমত হাটতে পারেন না। সবাই এসেছেন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিস্টিক শিশুদের নিয়ে অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে অংশগ্রহন করতে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান তারুন্যের উৎসব-২০২৫ উপল¶ে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন।
এসময়, বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ, জেলা শিশু কর্মকর্তা আছাদুজ্জামান, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা শামীম আহসানসহ বিভিন্ন বুদ্ধি প্রতিবন্ধী শিশু বিদ্যালয়ের শি¶ক, শি¶ার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরেই শিশুরা মেতে ওঠে নাচ, গান ও বিভিন্ন খেলাধুলায়। সামাজিক আচরণে দুর্বল শিশুরা বাসকেট বল, ব্যাটমিন্টন, ফুটবল, বেলুন ফাটানো, ঝুড়ির মধ্যে বল ফেলা, চকলেট দৌড়সহ বিভিন্ন খেলায় অংশগ্রহন করেন। নাচ ও গান পরিবেশন করেন অনেক শি¶ার্থীরা। ব্যতিক্রমী এই প্রশি¶নে অংশগ্রহন করতে পেরে খুশি পিছিয়ে পড়া শিশু ও তাদের অভিভাবকরা।
নুশরাত জাহান মীম নামের এক অটিস্টিক শিশুর মা মুসলিমা জাহান বলেন, একজন মা-ই জানে তার অসুস্থ্য শিশু থাকা কতটা কষ্টের। তারপরও সš—ানকে ভাল রাখতে চাই। অনেকদিন পরে আজকে ভাল একটি উৎসবে অংশগ্রহন করতে পেরে আমার মেয়েটা খুবই খুশি।
সজিব নামের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু সজিব বলেন, এখানে এসে গান গাইলাম। অনেকদিন পরে অনেক মানুষ এক খেলাধুলা করলাম খুবই ভাল লাগল।
অটিস্টিক শিশুদের জন্য প্রতিনিয়ত এই ধরণের আয়োজন করতে পারলে, তাদের সমজের মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শি¶ক দ্বীপানিতা পাল।
তিনি বলেন, অটিস্টিক শিশুদের খেলাধুলা ও বাইরের অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ খুবই কম। জেলা প্রশাসনের এই আয়োজনে অটিস্টিক শিশুরা খুবই উপকৃত হচ্ছে।
বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন, জেলায় অনুষ্ঠিত ক্রীড়া উৎসবে যারা ভাল করবে তাদের ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এবং প্যারা অলিম্পিকে অংশগ্রহনের সুযোগ করে দেওয়া হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক অটিস্টিক আহমেদ কামরুল আহসান বলেন, নানা সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে অটিস্টিক শিশুদের এগিয়ে নিতে হবে। শিশুদের এগিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবী বদলে যাবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।
তারুন্যের উৎসব-২০২৫ উপল¶ে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে অণুষ্ঠিত ক্রীড়া উৎসবে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের ৭৪ জন শি¶ার্থী অংশগ্রহন করেন। অংশগ্রহনকারী প্রতিটি শিশুকে পুরস্কার প্রদান করেন আয়োজকরা।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে ক্রীড়া উৎসব
-
Md.Liton - আপডেট টাইম : 10:40:09 pm, Thursday, 16 January 2025
- 72 বার
জনপ্রিয় সংবাদ












