Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

জুলাই অভ্যুত্থানে নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত হয়নি, মর্গে এখনো ৮ লাশ

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:39:10 pm, Monday, 10 March 2025
  • 78 বার

আমার ডেক্স:জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৩ জনের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এদের মধ্যে ৮ জনের লাশ মর্গে এবং ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল। তাদের পরিচয় নিশ্চিত হতে নিখোঁজ ব্যক্তিদের নিকটতম আত্মীয়দের ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ। আজ সোমবার দুপুরে সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি মো. জমশের আলী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জমশের আলী বলেন, ‘নিহতদের অনেকের এখনো পরিচয় শনাক্ত হয়নি। তাই তাদের পরিচয় শনাক্তের জন্য সিআইডি নিখোঁজদের নিকটতম আত্মীয়, অর্থাৎ বাবা–মা, সন্তান, ভাই–বোনদের আসার জন্য অনুরোধ জানিয়েছে। অনেকে জানেন না, নিহতদের শনাক্তের প্রক্রিয়া কী হবে। তাই সবাইকে আমরা সিআইডিতে আসার আহ্বান জানিয়েছি।’

জমশের আলী বলেন, ‘নিহত ১৩ জনের ডিএনএ প্রোফাইল সিআইডির ফরেনসিক বিভাগে সংরক্ষিত আছে। তাদের মধ্যে ৫ জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল এবং আটজনের লাশ এখনো মর্গে। যদি কোনো পরিবার শহীদদের পরিচয় জানতে চান তাহলে শহীদদের নিকটতম আত্মীয়-স্বজনকে সিআইডির ফরেনসিক বিভাগে আসার অনুরোধ করা হয়েছে।’

যোগাযোগের ঠিকানা—ফরেনসিক ডিএনএ ল্যাব, সিআইডি সদর দপ্তর, মালিবাগ, ঢাকা। মোবাইল নম্বর: ০১৩২০-০১০৫৭২

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

জুলাই অভ্যুত্থানে নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত হয়নি, মর্গে এখনো ৮ লাশ

আপডেট টাইম : 04:39:10 pm, Monday, 10 March 2025