Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
চিতলমারীতে শোকের মাতম

ডাক্তার হওয়ার স্বপ্ন আকাশে থেমে গেল ফাতেমার

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:45:02 pm, Tuesday, 22 July 2025
  • 72 বার

চিতলমারী প্রতিনিধি:ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থী ফাতেমা আক্তারের মৃত্যুতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামে চলছে শোকের মাতম। সোমবার (২১ জুলাই) বিকেলে দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছালে চারপাশে নেমে আসে বিষাদের ছায়া, স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার আকাশ-বাতাস।

নিহত ফাতেমা আক্তার উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের প্রবাসী বনি আমিন ও রুপা দম্পতির কন্যা। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল বাবা বনি আমিন কুয়েত থেকে দেশে ফিরে এসেছেন।

ফাতেমার ছোট দাদি বলেন, দুর্ঘটনার পর তাকে স্কুলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালে গিয়ে পাওয়া যায় ফাতেমার নিথর দেহ। রাতেই মরদেহ গ্রামে পৌঁছায়। মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে কুনিয়া কাওমি মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়।

নিহতের চাচা বলেন, ফাতেমা তিন ভাইবোনের মধ্যে বড় ছিলেন। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, দাদিরও ছিল নাতনিকে চিকিৎসক হিসেবে গড়ে তোলার স্বপ্ন। সেই স্বপ্ন এখন শুধুই স্মৃতি। এই মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় এক নিস্তব্ধতা বিরাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চিতলমারীতে শোকের মাতম

ডাক্তার হওয়ার স্বপ্ন আকাশে থেমে গেল ফাতেমার

আপডেট টাইম : 05:45:02 pm, Tuesday, 22 July 2025