Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এবার গোপন প্রেম ও প্রেমিকের কথা স্বীকার করলেন অভিনেত্রী জয়া

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:47:05 pm, Tuesday, 19 August 2025
  • 80 বার

আমার ডেক্স:বড় পর্দা, পুরস্কার, সামাজিক বার্তা—সবকিছুতেই তিনি অনায়াসে কথা বলেন। কিন্তু নিজের ভালোবাসার গল্প? সেটি যেন ছিল একেবারেই আড়ালের খাতা। বহু বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার সেই নীরবতা ভাঙলেন নিজেই। জানালেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।

বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থানরত জয়ার ব্যস্ততা বেশ চরমে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। ছবির প্রচারণায় কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানেই ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া অকপটে বললেন, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নন।’

প্রেম ও প্রেমিক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে জয়া বলেন, ‘আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন দেন। এই মানসিকতা বিরল।’

তবে জীবনের পরবর্তী অধ্যায় বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই তার। স্পষ্ট ভাষায় জয়া বলেন, ‘বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।’

এই অভিনেত্রীর মতে, তার এবং তার সঙ্গীর সম্পর্কের অন্যতম শক্তি হলো গোপনীয়তা। দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া—এসব মিলেই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এবার গোপন প্রেম ও প্রেমিকের কথা স্বীকার করলেন অভিনেত্রী জয়া

আপডেট টাইম : 06:47:05 pm, Tuesday, 19 August 2025