Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ নিহত ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:37:39 pm, Thursday, 4 September 2025
  • 61 বার

চিতলমারী প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ নিহত ২র চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় তানভির আহম্মেদ মোল্লা (১৬) ও আজগর শেখ (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রথম প্রহরে আজগর শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং বেলা সাড়ে ১২ টার দিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তানভির আহম্মেদ মারা যায়। নিহত তানভির হোসেন উপজেলার শিবপুর গ্রামের জাকারিয়া মোল্লার ছেলে ও আজগর শেখ কলাতলা গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে।

নিহতদের স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ দিকে শিবপুর ছোটপুল এলাকায় মোটরসাইকেল আরোহী তানভির আহম্মেদ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তানভির আহম্মেদ মারা যায়।

অপরদিকে, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৬ টার দিকে একই সড়কের ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পিকাপের সাথে অটোভ্যানচালক আজগর শেখের মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে বৃহস্পতিবার প্রথম প্রহরে মারা যান।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায় বলেন, হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গুলো পরিদর্শন করেছে। কোন পরিবারে পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ নিহত ২

আপডেট টাইম : 07:37:39 pm, Thursday, 4 September 2025