Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

অ্যাপলের বিজ্ঞাপন ব্লক, অর্ধেকে নামতে পারে ফেইসবুকের আয়

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:43:28 pm, Monday, 31 August 2020
  • 375 বার

বিবিসি’র প্রতিবেদন বলছে, নতুন আইওএস ১৪-এ গ্রাহকের ডেটা সংগ্রহ এবং শেয়ারের জন্য তার স্পষ্ট সম্মতি নিতে হবে। ফলে ফেইসবুকের বাইরে অন্য অ্যাপে ব্যবহারকারী না চাইলে বিজ্ঞাপনগুলো গ্রাহককে অনুসরণ করতে পারবে না।

ফেইসবুকের দাবি, গ্রাহককে পুরোনো পদ্ধতিতে বিজ্ঞাপন দিয়ে লক্ষ্য বানালে আট গুণ বেশি সম্ভাবনা থাকে যে তারা পণ্যটি কিনবেন। কিন্তু আইওএস ১৪-এর পরীক্ষায় দেখা গেছে, অনুমতিবিষয়ক পরিবর্তনের কারণে বিজ্ঞাপন প্রকাশকের আয় ৫০ শতাংশের বেশি কমে গিয়েছে।

বিজ্ঞাপনের জন্য ‘অডিয়েন্স নেটওয়ার্ক’ নামের একটি ব্যবস্থা ব্যবহার করে ফেইসবুক। এই ব্যবস্থায় গ্রাহকের পছন্দ এবং প্রাধান্য বিবেচনা করে অন্যান্য মোবাইল অ্যাপেও বিজ্ঞাপন প্রচার করে ফেইসবুক।

ইতোমধ্যেই এই ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখার সুযোগ রয়েছে আইফোন গ্রাহকের কাছে।

ফেইসবুক বলছে, ট্র্যাকিংয়ের জন্য সব গ্রাহক সক্রিয়ভাবে অংশ নিলেই কেবল তাদেরকে ট্র্যাক করা যাবে, অ্যাপলের এমন পরিকল্পনা “আইওএস ১৪ অডিয়েন্স নেটওয়ার্ককে অকার্যকর করতে পারে এবং এতে এই ব্যবস্থার আর কোনো অর্থ থাকবে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

অ্যাপলের বিজ্ঞাপন ব্লক, অর্ধেকে নামতে পারে ফেইসবুকের আয়

আপডেট টাইম : 08:43:28 pm, Monday, 31 August 2020