Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বেশি ভাত খেলে হৃদরোগের আশঙ্কা: গবেষণা

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:27:06 am, Tuesday, 1 September 2020
  • 410 বার

বাঙালিদের প্রধান খাদ্য ভাত। কিন্তু এই ভাত নিয়েই এবার আশঙ্কার কথা শোনালেন ব্রিটিশ গবেষকরা। ম্যানচেস্টার ও স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ভাতে আর্সেনিক থাকে। এর ফলে হৃদরোগ হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ভারতীয় উপমহাদেশ এবং এশিয়ার অন্যান্য দেশগুলোর লোকজনও ভাত খান। কিন্তু গবেষকদের মতে, বেশি পরিমাণে ভাত খাওয়া শরীরের পক্ষে মোটেই ভাল নয়। গবেষকরা বলছেন, চাষ করার সময়ই মাটি ও পানি থেকে ধানের মধ্যে আর্সেনিক প্রবেশ করে। পরবর্তীকালে ধান থেকে চাল এবং ভাত হওয়ার সময়ও থেকে যায় আর্সেনিক।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড পলিয়া জানিয়েছেন, আমরা ইংল্যান্ড, ওয়েলসে আর্সেনিকের ফলে হৃদরোগ নিয়ে গবেষণা করেছি। এছাড়া স্থুলতা, ধূমপানের প্রভাবও খতিয়ে দেখার চেষ্টা করেছি। এই গবেষণার ফলে আমাদের মনে হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসে যারা ভাত খান, আর্সেনিকের ফলে তাদের মধ্যে ২৫ শতাংশ ব্যক্তির হৃদরোগের ফলে মৃত্যুর আশঙ্কা রয়েছে। যারা নিয়মিত ভাত খান, তাঁদের জীবনযাত্রা, আচরণের ওপরে অবশ্য হৃদরোগের আশঙ্কার বিষয়টি অনেকাংশে নির্ভর করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বেশি ভাত খেলে হৃদরোগের আশঙ্কা: গবেষণা

আপডেট টাইম : 09:27:06 am, Tuesday, 1 September 2020