Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বাগেরহাটে চাকরি মেলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:14:48 pm, Sunday, 25 January 2026
  • 228 বার

স্টাফ রিপোর্টার,বাগেরহাট: চাকরিপ্রার্থী গ্রাজুয়েটদের বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি), বাগেরহাটের উদ্যোগে চাকরি মেলা (জব ফেয়ার)–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে বাগেরহাট আইএমটি মাঠে দিনব্যাপী আয়োজিত এ চাকরি মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে সরাসরি জীবনবৃত্তান্ত গ্রহণ করেন। পাশাপাশি চাকরির সুযোগ, ক্যারিয়ার গাইডলাইন ও কর্মজীবন উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাজহারুল হাসান খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), আইএমটি বাগেরহাট। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাশ। চাকরি মেলায় আইএমটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও চাকরিপ্রার্থী গ্রাজুয়েটরা উপস্থিত ছিলেন।

চাকরিপ্রার্থী বলেন, আইএমটির চাকরি মেলার মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। এখানে সিভি জমা দিয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে চাকরির নিশ্চয়তা পেয়েছি। এ উদ্যোগ আমাদের মতো তরুণদের জন্য খুবই কার্যকর ও আশাব্যঞ্জক।

অধক্ষ্য মোঃ মাজহারুল হাসান খান বলেন, বর্তমান সময়ে গ্রাজুয়েটদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান। আইএমটি বাগেরহাট শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ধরনের চাকরি মেলার মাধ্যমে তরুণরা সরাসরি চাকরিদাতাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, যা তাদের কর্মজীবনে প্রবেশ সহজ করবে।

বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাশ বলেন, বেকারত্ব নিরসনে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। আইএমটির এই উদ্যোগ প্রশংসনীয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংযোগ তৈরি হলে কর্মসংস্থানের পথ আরও সুগম হবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বাগেরহাটে চাকরি মেলা

আপডেট টাইম : 07:14:48 pm, Sunday, 25 January 2026