Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে জাতীয় পার্টির সভাপতির বিএনপিতে যোগদান

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:36:08 pm, Sunday, 25 January 2026
  • 68 বার

স্টাফ রিপোর্টার,বাগেরহাট:
বাগেরহাটে শতাধিক নেতাকর্মী নিয়ে মোংলা উপজেলার সাবেক জাতীয় পার্টির সভাপতি তালুকদার আক্তার ফারুক বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান উপলক্ষে জেলা বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তালুকদার আক্তার ফারুককে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস কে সুমন, নব্বইয়ের ছাত্র আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদুর রহমান, বাগেরহাট সদর বিএনপির সদস্য শারাফাত হোসেন বাবলু, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুল মোল্লাসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপিতে যোগদান করে তালুকদার আক্তার ফারুক সাংবাদিকদের বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমি বিএনপিতে যোগদান করেছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বেই কাজ করতে চাই।”
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন,“যারা আমাদের দলের গঠনতন্ত্র ও আদর্শ মেনে বিএনপিতে আসতে চান, তাদের আমরা স্বাগত জানাই। বিএনপি একটি গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দল। নতুন নেতাকর্মীদের নিয়ে আমরা আগামী আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে চাইএবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে চাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে জাতীয় পার্টির সভাপতির বিএনপিতে যোগদান

আপডেট টাইম : 07:36:08 pm, Sunday, 25 January 2026