বাগেরহাট প্রতিনিধি:সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সালাম-এর তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। আজ রবিবার বাগেরহাট শহরের এম এ সালামের নিজস্ব বাসভবনে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন,সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সভাপতি এ্যাড. শাহ আলম টুকু, বাবুল সরদার,কামরুজ্জামান,সহ সভাপতি এস এম রাজ,সাবেক সাধারন সম্পাদক মো: আলী আকবর টুটুলহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ও বেলায়েত হোসেন ফাঊন্ডডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান উপস্থতি ছিলেন। ইফতার মাহফিলে দেশ, জাতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সাথে তার পরিবারের জন্যও দোয়া করা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা এমন সুন্দর আয়োজনের জন্য মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনিও অনুষ্ঠানে অংশ নেওয়া সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান।
Md.Liton 











