Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:27:35 pm, Monday, 20 April 2026
  • 67 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ তাহের মল্লিকের অত্যাচার নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এব্ং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কার্তিকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় সহস্রাধিক বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। পরে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান, তাহের মল্লিকের নির্যাতনের শিকার সুজা উদ্দিন বিশ্বাস, আব্দুল আজিজ শেখ, হাবিবুর রহমান পাইক, মাজেদ শেখ, সাফিয়া বেগম, অমিত কুমার পাল ও প্রসাদ কুমার পাল প্রমুখ।
বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাহের মল্লিক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এলাকার মানুষের জমি দখল, অন্যায়ভাবে মারধর, চাঁদাবাজী এমন কোন অপরাধ নেই যে তিনি করেননি। রাজনৈতিক প্রতিহিংসার জেরে নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেছে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনেককে এলাকা ছাড়া করেছে। সব শেষ জুলাই অভ্যুথানের পর এলাকা থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরেও, সে এলাকার মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এলাকাকে অস্থির করার জন্য নানা ধরণের পরিকল্পনা করছে।

তাহের মল্লিক ও তার লোকজনের নির্যাতনের শিকার সুজা উদ্দিন বিশ্বাস বলেন, তাহের গত ১৭ বছর বিএনপির কোনো কর্মীকে এলাকায় থাকতে দেয়নি। তাহের তার লোকজন দিয়ে বিএনপি কর্মীদের ঘর-বাড়ি, পুকুর, ঘের লুটপাট করেছে। তাহের আমাকে ও আমার ছেলেদের মারধর করছে এবং পরবর্তীতে আটকে রেখে চিকিৎসা নিতে দেয়নি। এখন ৫ তারিখ স্বাধীনের পর তাহের এলাকা থেকে পালিয়ে গেছে। পালিয়ে গিয়েও আমাদের নামে বিভিন্ন অপপ্রচার ও মামলা করছে। আমরা প্রশাসনের আছে এর সঠিক বিচার চাই।

মাজেদ শেখ নামের এক ব্যক্তি বলেন, তাহের আওয়ামীলীগ আমলে আমাকে মারধর করে এবং আমার কাছে থাকা ১ লক্ষ ১৫ হাজার টাকা লুট করে নেয়। সেসময় আমরা মামলা করতে চাইলে সে কোনো মামলা করতে দেয়নি। মামলা করতে গেলে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়েছে।

জিহাদ বিশ্বাস বলেন, আমার বাবাকে মেরে তারা পঙ্গু করে রেখে দিয়েছে। তার নির্যাতন সহ্য করতে না পেরে আমার বাবা স্টোক করে। আজ উনি কথা বলতে পারে না, হাঁটতে পারে না। আওয়ামীলীগ আমলে তাহের আমাদের গ্রামের ত্রাস ছিল। এখন বিএনপি আমলেও আমাদের বিভিন্ন মামলায় ফাসাচ্ছেন। আমরা আর ন্যায্য বিচার চাই।

বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান বলেন, তাহের মল্লিকের নেতৃত্বে ২০১০ সালে আমার বাবার উপর হামলা করে সন্ত্রাসীরা। পরে দীর্ঘদিন আমার বাবা কোমায় থেকে মারা যায়। উনার হামলার কারণেই আমার বাবা মারা গেছে। এখন তাহের আবার আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা সরকারের কাছে এর সুষ্ঠ বিচার দাবি করছি।

এ বিষয়ে কথা বলার জন্য তাহের মল্লিককে বারবার ফোন করা হলেও, তার মুঠোফোনটি বন্ধ যাওয়া যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট টাইম : 06:27:35 pm, Monday, 20 April 2026