Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থী ও সুুবিধা বঞ্চিত মানুষের মাঝে সহায়তার চেক বিতরণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:05:03 pm, Sunday, 31 May 2026
  • 190 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহযোগিতায় মেধাবী শিক্ষার্থী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শিক্ষাবৃত্তি এবং চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি লতিফ মাস্টার ফাউন্ডেশন চত্তরে অনুষ্ঠিত সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম। তিনি সুবিধাভোগীদের হাতে শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।
স্থানীয় বায়তুল লতিফ জামে মসজিদের সভাপতি শেখ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সরকারী শিশু সদনের উপ-তত্ত্বাবধায়ক সৈয়দ রওনাকুল ইসলাম, খুলনা কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলাম, স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ অলিউজ্জামান মিনা, ব্যবসায়ী তরফদার মিজানুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, বেশরগাতি ফ্রী মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর রুহুল আমিন বাবু, বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার আহবায়ক হুমায়ূন কবির প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ফরিদুল ইসলাম বলেন, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সমাজের পিছিয়ে পড়া, মেধাবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর স্বপ্নপূরণের পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। একইভাবে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা তাদের জীবনে নতুন আশা ও সাহস যোগায়।

ড. মো. ফরিদুল ইসলাম আরো বলেন, বাগেরহাটের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে কাজ করছেন। জেলার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, নদী ও পরিবেশ রক্ষা, পর্যটন শিল্পের বিকাশ এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাগেরহাট অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বিশ্ব ঐতিহ্যের জেলা বাগেরহাটের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। এজন্য মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের চিকিৎসা সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অতিথিবৃন্দ বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে ফাউন্ডেশনটি শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে বক্তারা মরহুম শিক্ষাবিদ লতিফ মাস্টারের আদর্শ ও মানবিক মূল্যবোধ তুলে ধরে বলেন, তাঁর স্বপ্ন ছিল একটি শিক্ষিত, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে লতিফ মাস্টার ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

পরে নির্বাচিত মেধাবী শিক্ষার্থী এবং চিকিৎসা সহায়তার জন্য মনোনীত অসহায় ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি মানবিক মূল্যবোধ, শিক্ষা বিস্তার এবং সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থী ও সুুবিধা বঞ্চিত মানুষের মাঝে সহায়তার চেক বিতরণ

আপডেট টাইম : 02:05:03 pm, Sunday, 31 May 2026