Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা ইখলাস গাজী নিহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:43:03 pm, Sunday, 31 May 2026
  • 36 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকায় দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা ইখলাস গাজী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) সকাল আনুমানিক ১০টার দিকে শ্রীফলতলা এলাকায় তার বাড়ির সামনে একটি চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইখলাস গাজী। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইখলাস গাজী শ্রীফলতলা এলাকার দুলাল গাজীর ছেলে। তিনি রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

একাধিক সূত্রে জানা যায়, ইখলাস গাজী ৫ আগস্ট এর পর থেকে এলাকায় ঠিকমত থাকতেন না। ঈদের সময় বাড়িতে আসছেন তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা যায়। সকালে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে গেলে দুর্বৃত্তরা তাকে হামলা করে। অসুস্থ হয়ে পড়লে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তৎকালীন রামপাল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন সাথে থাকতেন নিহত ইখলাস গাজী।

রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস সেলিম রেজা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা ইখলাস গাজী নিহত

আপডেট টাইম : 06:43:03 pm, Sunday, 31 May 2026