Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে জোরপূর্বক ঘেরে লবণ পানি নেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ৫

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:34:16 pm, Sunday, 31 May 2026
  • 87 বার

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া এলাকায় মাছের ঘেরে জোরপূর্বক লবণ পানি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৩ লাখ ৫ হাজার টাকা লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

থানায় দায়ের করা অভিযোগে কাষ্টবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. ইকরামুল শেখ উল্লেখ করেন, ঘেরে লবণ পানি প্রবাহ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আছাদ শেখ, ফজলু শেখ, ইকবাল শেখ, লিপান শেখ, তাহিদুল, তাহের আলী ও তৈয়েব আলী শেখসহ প্রায় ৫০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা চাইনিজ কুড়াল, সেলফ-ডিফেন্স স্টিক, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় কামরুল শেখ, কাওছার হাওলাদার, চম্পা খাতুন, আজমিরা বেগম ও আব্দুল হক হাওলাদার আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীদের দাবি, হামলার একপর্যায়ে অভিযুক্তরা ঘরে থাকা ব্যবসার নগদ ৩ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত কামরুল শেখ বলেন,আমরা আমাদের বসতভিটার ওপর দিয়ে লবণ পানি নিতে বাধা দিয়েছিলাম। এর জেরে তারা দলবদ্ধভাবে এসে হামলা চালায়। মাথায় আঘাত পেয়ে আমি গুরুতর আহত হয়েছি।

আহত চম্পা খাতুন বলেন, আমি ঘরের মধ্যে ছিলাম। হামলাকারীরা বাড়িতে ঢুকে নারী-পুরুষ কাউকে রেহাই দেয়নি। আমাকেও মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় আছাদ শেখ, ফজলু শেখ, ইকবাল শেখ, লিপান শেখ, তাহিদুল, তাহের আলী ও তৈয়েব আলী শেখসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে জোরপূর্বক ঘেরে লবণ পানি নেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ৫

আপডেট টাইম : 07:34:16 pm, Sunday, 31 May 2026